Open top menu

শনিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০১৯


রিপোর্ট- আসিফ আজহার, শাবিপ্রবিঃ

বছরেরও অধিক সময় ধরে বিভিন্ন দেশের কয়েক মিলিয়ন কোম্পানী ম্যানেজার এবং ব্যবসায়ী উদ্যোক্তারা 'দ্য ওয়ান মিনিট ম্যানেজার' বইটির কৌশলগুলো অনুসরণ করে আসছেন। ফলে তারা তাদের তাদের চাকরির ক্ষেত্রে প্রভূত উন্নতি ও সফলতা লাভ করেছেন। ওয়ান মিনিট ম্যানেজমেন্টের কৌশলগুলো রপ্ত করার মধ্য দিয়ে এই সাফল্য অর্জিত হয়েছে। 'দ্য ওয়ান মিনিট ম্যানেজার' হলো একটি সংক্ষিপ্ত ও সহজবোধ্য গল্প যা জীবনের প্রায়োগিক রহস্যগুলো উন্মোচিত করেছে : এক মিনিটের লক্ষ্য, এক মিনিটের প্রশংসা এবং এক মিনিটের তিরস্কার।
বইটিতে চিকিৎসা বিজ্ঞান এবং আচরন বিজ্ঞান বিষয়ক কিছু গবেষণা কথাও এসেছে যা অত্যন্ত পরিস্কারভাবে উপরোক্ত কৌশলগুলোর ব্যাপক কার্যকারিতার কারণ ব্যাখ্যা করেছে। বইটি পড়ে শেষ করার পর আপনি বুঝতে পারবেন কীভাবে ঐ কৌশলগুলো আপনার নিজের ক্ষেত্রে প্রয়োগ করতে পারবেন এবং এর উপকারটুকু অর্জন করতে পারবেন। জীবনের ব্যবহারিক ক্ষেত্রে সফলতা অর্জনের সহজ কৌশলগুলো তুলে ধরার কারণেই 'দ্য ওয়ান মিনিট ম্যানেজার' বইটি দুই দশকেরও অধিক সময় ধরে বিজনেস বেস্ট সেলারের তালিকায় থেকে যেতে পেরেছে এবং আন্তর্জাতিক পরিসরে সাঁড়া জাগাতে পেরেছে
বইয়ের নাম: দ্য ওয়ান মিনিট ম্যানেজার
মূল: কেন ব্ল্যাঞ্চার্ড ও স্পিনার জনসন
অনুবাদ : আসিফ আযহার
মুদ্রিত মূল্য : ২০০ টাকা
প্রকাশক: শব্দশৈলী
বইটি পাওয়া যাবে অমর একুশে গ্রন্থমেলায় শব্দশৈলী'র স্টলে।
শব্দশৈলীর স্টল নং- ৪০১-৪০৪
Tagged
Different Themes
Written by Templateify

Aenean quis feugiat elit. Quisque ultricies sollicitudin ante ut venenatis. Nulla dapibus placerat faucibus. Aenean quis leo non neque ultrices scelerisque. Nullam nec vulputate velit. Etiam fermentum turpis at magna tristique interdum.

0 মন্তব্য(গুলি)