Open top menu

মঙ্গলবার, ১৪ মে, ২০১৯



Player Unknown's Battle Ground (পিইউবিজি বা পাবজি) হচ্ছে একটি অনলাইন মাল্টিপ্লেয়ার ব্যাটল রয়্যাল যা নির্মিত ও প্রকাশিত হয়েছে পিইউবিজি কর্পোরেশন কতৃর্ক, এটি দক্ষিণ কোরিয়ার ভিডিও গেম কোম্পানি ব্লুহোলের একটি অঙ্গপ্রতিষ্ঠান। পিইউবিজি একটি প্লেয়ার বনাম প্লেয়ার এ্যাকশন গেম যেখানে ১০০জন খেলোয়াড় যুদ্ধ রয়্যালে যুদ্ধ করে, একটি বড় আকারের লাস্ট ম্যান স্ট্যান্ডিং ম্যাচ অনুষ্ঠিত হয়, যেখানে খেলোয়াড়রা শেষ পর্যন্ত টিকে থাকতে লড়াই চালিয়ে যায়।

সম্প্রতি গেইমটির ভালো ফিচারের জন্য খুবই জনপ্রিয় এবং অনেকেই তাদের একাকিত্ব দূর করার জন্য গেইমটি খেলে থাকেন। বর্তমান তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যুগে সবাই এসব গেইম একটু-আধটু খেলবে এটাই স্বাভাবিক। কিন্তু কারো জীবনের রুটিন যদি হয় পাবজি খেলা, খাওয়া-দাওয়া, আর ঘুমানো। তাহলে একবার ভেবে দেখুন, এর ক্ষতিকর প্রভাব কিভাবে ব্যক্তিজীবন ও সমাজজীবনে পড়ছে৷ এই বিষয়টি নিয়ে আমি খুবই চিন্তিত। তাই চিন্তা করলাম একটা প্রতিবেদন করা দরকার। তারপর শুরু হলো, ইন্টারনেট গাটাগাটি, বিভিন্ন বন্ধুদের সাথে "পাবজি" নিয়ে আলোচনা, এবং প্রত্যক্ষভাবে অনুধাবন করা যে পাবজি মানুষের জন্য কতটা ক্ষতিকর। 

তবে বন্ধুরা, যারা পাবজি খেলতেছো, আমি বলব না যে তোমার পাবজি খেলা ছেড়ে দাও। তবে আমার প্রতিবেদনের উদ্দেশ্য হলো এর ক্ষতিকর প্রভাব গুলো তুলে ধরা, যাতে একটু হলোও তোমরা সচেতন হও। 

শামীম, সম্পর্কে আমার মামা হন। ইদানিংকালে তিনি পাবজি গেইমের প্রতি মারাত্মকভাবে আসক্ত। সারাক্ষণ তিনি পাবজি গেইম খেলে থাকেন। কিন্তু এর জন্য নানুর কাছে বকা খাওয়ার পরও কিছুতেই কিছু কাজ হচ্ছে না। সর্বোপরি বলা যায়, তিনি গেমটির প্রতি আসক্ত। 

সাকিব, আমার এক বন্ধুর ছোট ভাই। ছেলেটাও নাকি ইদানিংকালে পাবজির বক্ত এবং গেমটির প্রতি মারাত্মকভাবে আসক্ত। কোন এক সন্ধ্যায়, আমি একটি কাজে বন্ধুর কাছে ফোন দেই। হঠাৎ শুনি, সাকিব কার সাথে কথা বলতেছে। আমি বন্ধুকে জিজ্ঞাসা করলাম। কিরে, সাকিব কার সাথে কথা বলে। ও বলল, সাকিব পাবজি খেলে এবং গেমইটি খেলতে নাকি কথা বলতে হয়। আমি তো শুনে হতবাক! 

আমার কিছু মেয়ে বন্ধুদের কাছ থেকে পাওয়া তথ্যানুসারে, ছেলেদের সাথে সাথে মেয়েরাও পিছিয়ে নেই এই বিষধর কালফণী পাবজি থেকে। অনেক মেয়েরাই এই গেইমটিতে আসক্ত। 

সম্প্রতি জনপ্রিয় মোবাইল গেম পাবজি (PUBG) নিষিদ্ধ করার দাবিতে ভারতের বম্বে হাইকোর্টে আবেদন করেছে ১১ বছরের এক শিশু। আহাদ নিজাম নামের এই শিশুটি মায়ের সাহায্যে জনস্বার্থে মামলা দায়ের করেছে। তার মতে, এই খেলা হিংস্র মনোভাব, আগ্রাসন এবং সাইবার-গুণ্ডামি প্রচার করে। তাই আদালতে জনস্বার্থ মামলায় মহারাষ্ট্র সরকারকে PUBG নিষিদ্ধ করার নির্দেশ দেওয়ার আবেদন জানিয়েছে সে।

নিম্নে পাবজির ক্ষতিকর দিকগুলো উপস্থাপন করা হলঃ  

১৷ সহিংতা সৃষ্টিঃ যারা অতিরিক্ত এই গেইমটি খেলেন। সাধারণত, তাদের মন-মেজাজ সব সময় খিটখিটে থাকে, এবং যে কোনো সময় সহিংতায় জড়িয়ে পড়তে পারে। 

২। মানসিক সমস্যাঃ গেইমটি অতিরিক্ত খেলার ফলে, নানা ধরনের মানসিক সমস্যার সৃষ্টি হতে পারে। যেমন, হতাশা, একাকিত্ব, ইত্যাদি। 

৩। শারীরিক সমস্যাঃ যারা পাবজি খেলেন, তাদের ওজন বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এবং গেইমটিতে যারা অতিরিক্ত আসক্ত। তারা সারাক্ষণ এই গেমই নিয়া পড়ে থাকে। তার ফলে, শরীরে নানা ধরনের রোগ বাসা বাঁধতে পারে। 

৪৷ অসামাজিকতা সৃষ্টিঃ দিনের বেশির ভাগ সময় যদি পাবজির পেছনেই চলে যায়, তাহলে কিভাবে সামাজিকরণ সৃষ্টি হবে, বলেন৷ গবেষণায় দেখা গেছে, যেসব লোকেরা ইন্টারনেট, সোস্যাল মিডিয়া, ও ভিডিও গেইম নিয়া পড়ে থাকে। তাদের মধ্যে অধিকাংশ লোকই অসামাজিক স্বভাবের হয়ে থাকে৷ 

পাবজি খেলতে কাউকে নিষেধ করছি না। কিন্তু একটু সচেতনতায় পারে গড়ে তুলতে সমৃদ্ধ সমাজ।

প্রতিবেদকঃ
এম. সাইফুল ইসলাম
শিক্ষার্থী, ইংরেজি বিভাগ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট-৩১১৪



তথ্যসূত্রঃ
১. https://bangla.dhakatribune.com/international/2019/02/03/7340/%E0%A6%85%E0%A6%A8%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%87%E0%A6%A8-%E0%A6%97%E0%A7%87%E0%A6%AE-'%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%9C%E0%A6%BF'-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B7%E0%A6%BF%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7-%E0%A6%95%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%87%E0%A6%95%E0%A7%8B%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%87-%E0%A6%86%E0%A6%AC%E0%A7%87%E0%A6%A6%E0%A6%A8
২. https://en.m.wikipedia.org/wiki/PlayerUnknown%27s_Battlegrounds
৩. https://www.google.com/search?q=pubg+games+playing+mode&client=ms-opera-mobile&channel=new&espv=1&prmd=vin&source=lnms&tbm=isch&sa=X&ved=2ahUKEwiflJShpZviAhWHWX0KHZhTDXYQ_AUoAnoECA0QAg&biw=360&bih=511#imgrc=AlY8MQ72xxz2jM:
Tagged
Different Themes
Written by Templateify

Aenean quis feugiat elit. Quisque ultricies sollicitudin ante ut venenatis. Nulla dapibus placerat faucibus. Aenean quis leo non neque ultrices scelerisque. Nullam nec vulputate velit. Etiam fermentum turpis at magna tristique interdum.

This is the most recent post.
পুরাতন পোস্ট

0 মন্তব্য(গুলি)